ঢাকাSunday , 20 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার আহ্বান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদে মহাসড়কে যানজট এড়াতে পোশাক কারখানার শ্রমিকদের ২৮ আগস্ট থেকে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার জন্য কারখানার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আজহার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ঈদ উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হাইওয়েতে যানজট নিরসনে সচেষ্ট থাকবে পুলিশ।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।