ঢাকাSaturday , 19 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিনল্যান্ডে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ১

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ফিনল্যান্ডের তুরকু শহরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে তুরকু শহরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তারা একটি বড় আকারের ছুরি নিয়ে হামলা চালায়। তাদের একজনের সঙ্গে একটি প্যারাম্বুলেটরে শিশুও ছিল। এ সময় মাটিতে অন্তত একজনকে মৃত দেখা গেছে। তবে ট্যাবলয়েড ইলটা সানোমাত পত্রিকা জানায়, ছয়জন আহত হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ ও ৫ জন নারী। পুলিশ একজনকে আটক করেছে।