ঢাকাSaturday , 19 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইবির ফাজিল পরীক্ষা স্থগিত

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি : দেশে বন্যা পরিস্থিতি অবনতির কারণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন সব বর্ষের ফাজিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু জানান, পরীক্ষার সময়সূচি অনুযায়ী ২০ আগস্ট প্রথম ও তৃতীয়, ২১ আগস্ট দ্বিতীয়, ২২ আগস্ট তৃতীয় এবং ২৩ আগস্ট দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু বন্যার কারণে ঈদের আগে সব বর্ষের ফাজিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে পরীক্ষার সময়সূচি জানানো হবে।
পরীক্ষা স্থগিতের নোটিশ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া পরীক্ষা সংক্রান্ত যাতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।