ঢাকাThursday , 17 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনসিনাটি ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রিচার্ড গ্যাসকোয়েটকে হারিয়ে সিনসিনাটি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল।
৩১ বছর বয়সি এই স্প্যানিশ তারকা ফ্রান্সের গ্যাসকোয়েটের বিপক্ষে অপরাজেয়র ধারাটা টানা ১৫ তে নিয়ে যাওয়ার পথে ৬-৩, ৬-৪ গেমে জিতেছেন। নাদাল ২০০৮ সালের পর থেকে গ্যাসকোয়েটের বিপক্ষে কোনো সেট হারেননি।
রজার ফেদেরার সিনসিনাটি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় অ্যান্ডি মারেকে সরিয়ে আগামী সোমবার বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠছেন নাদাল। ২০১৪ সালের জুলাইয়ের পর এই প্রথম শীর্ষে উঠছেন ১৫ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন স্প্যানিশ তারকা।
নাদাল জিতলেও অ্যালেক্সান্ডার জেভরেভের টানা ১০ ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়েছে। ২০ বছর বয়সি জার্মান এই খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে আমেরিকার ফ্র্যান্সিস টিয়াফোর কাছে হেরে গেছেন ৬-৪, ৩-৬, ৪-৬ গেমে।
গত জুনে দশমবারের মতো ফ্রেঞ্চ ওপেন জেতা নাদাল তৃতীয় রাউন্ডে স্বদেশী আলবার্ট রামোস-ভিনোলাসের মুখোমুখি হবেন।