ঢাকাWednesday , 16 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ঝুটের গোডাউনে আগুন

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় বুধবার সকালে পাঁচটি ঝুটের গোডাউন আগুনে পুড়ে গেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুল রহমান জানান, সকাল ৭টার দিকে মিলগেট এলাকার রুবেলের গোডাউনে আগুন লাগে। পরে আগুন পাশের আমির হোসেন, বাবলু মিয়া, সুমন, মহসিন মুন্সি ও ফারুকের ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।