বিনোদন ডেস্ক : রহস্য সমাধান বিষয়ক নতুন ধারাবাহিক নাটক ‘সময়ের গল্প’। তপু খান এর সার্বিক তত্তাবধানে ও পরিচালনায় সপ্তাহের প্রতি বুধবার রাত ৮টা ১০ মিনিটে আর টিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটকটি। প্রতি পর্বে দেখানো হবে প্রতি টি ভিন্ন ভিন্ন অপরাধ, রহস্য ও এর সমাধান এর গল্প। এর পর্ব পরিচালনা পর্ষদে থাকবেন আরো কয়েকজন মেধাবী নির্মাতা।
প্রতিটি পর্বের ঘটনা গুলোকে চিত্রনাট্য দান করবেন ভিন্ন ভিন্ন চিত্রনাট্যকার এবং প্রতি পর্বে থাকবেন ভিন্ন ভিন্ন অভিনয় শিল্পী। এতে করে বৈচিত্র থাকবে প্রতি টি পর্বে। জনগন এর সচেতনতা বৃদ্ধি ও মানুষের সামাজিক মুল্যবোধ এর জাগরণ ঘটানো ই মূল উদ্দ্যেশ্য এই নাটক টির। ধারাবাহিক টির প্রথম পর্ব প্রচারিত হবে আগামীকাল বুধবার ১৬ আগস্ট। এই পর্ব টির চিত্রনাট্য লিখেছেন ওমর ফারুক।
এতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান,আশরাফুল আশিষ, নুসরাত জান্নাত রুহি, পান্থ আফযাল,রহমান আজাদ, নাযমুল, আল আমিন সহ আরো অনেকে। প্রথম পর্ব টি পরিচালনা করেছেন তপু খান।

