ঢাকাTuesday , 15 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে অপেক্ষার অবসান

Link Copied!

বিনোদন ডেস্ক : চলতি বছরটা বিদেশ সফর নিয়েই বেশি ব্যস্ত ছিলেন ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। উদ্দেশ্যটা ছিল স্টেজ শো। দেশে ফিরলেও একই ব্যস্ততায় কেটেছে তার সময়। আর সে কারণে নতুন গান নিজের উদ্যোগে করা হয়নি তার। যদিও অন্যের আয়োজনে করা বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন তিনি চলতি বছর। পাশাপাশি সিনেমার কয়েকটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। কিন্তু ইচ্ছে থাকলেও সময় সুযোগের অভাবে নিজ উদ্যোগে গান করা হয়ে উঠেনি তার। তবে এবার অপেক্ষার অবসান হচ্ছে লিজার। নিজ উদ্যোগে গান করছেন তিনি। এরইমধ্যে নতুন একটি গান তৈরি করেছেন এ শিল্পী। গানের নাম ‘ভালোবাসি বলা হয়ে যাক’। ইশতিয়াক আহমেদের কথায় গানটির সুর করেছেন বেলাল খান। এরইমধ্যে গানটিতে কণ্ঠ দিয়েছেন লিজা। খুব শিগগিরই তিনি গানটির ভিডিও করবেন। এ গানটি নিয়ে লিজার উত্তেজনা ও আনন্দেরও শেষ নেই। এ বিষয়ে তিনি বলেন, অনেক দিন পর নিজ উদ্যোগে গান করছি। এটি একেবারেই মনের মতো একটি গান। কথা, সুর ও গাওয়ার ধরনে ভিন্নতা মিলবে। খুব শিগগিরই এ গানটির ভিডিওর শুটিংয়ে নেমে যাবো। আশা করছি কোরবানির ঈদে গানটি শ্রোতা-দর্শকদের হাতে তুলে দিতে পারবো। এদিকে এ গানের বাইরেও লিজা বর্তমানে ব্যস্ত রয়েছেন ঈদের অনুষ্ঠানের শুটিং নিয়ে। ঈদে গান ও উপস্থাপনা- এ দু মাধ্যমেই দর্শক পাবেন লিজাকে। পাশাপাশি এখন স্টেজ শো করছেন নিয়মিত। নতুন সিনেমার গানের ব্যাপারেও কথাবার্তা চলছে তার। ব্যাটে বলে মিললে করে ফেলবেন।