ঢাকাMonday , 14 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সঞ্জয়ের ভূমি সিনেমার ট্রেইলার প্রকাশ

Link Copied!

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারো রুপালি পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। আর এই প্রত্যাবর্তন যে তিনি দর্শকের কাছে স্মরণীয় করে রাখতে চান তার আভাস মিলেছে ভূমি সিনেমার প্রকাশিত ট্রেইলারে। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে ট্রেইলারটি। প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে এটি।
বাণিজ্যিক ঘরানার বলিউড সিনেমা বলতে যা বোঝায় তার সবই রয়েছে এতে। সিনেমায় সঞ্জয় দত্ত একজন রক্ষণশীল বাবা, অদিতি রাও হায়দারি তার মেয়ে এবং শরদ কেলকারকে দেখা গেছে নেতিবাচক চরিত্রে।
ট্রেইলারটির শুরুতে দেখা যায়, গণেশ আরতি করছেন সঞ্জয়। পাশাপাশি পর্দায় সিনেমার বেশ কিছু দৃশ্য ভেসে ওঠে। সিনেমায় অদিতি রাওকে মানসিকভাবে বিপর্যস্ত এক মেয়ের ভূমিকায় দেখা গেছে। এছাড়া বাবা-মেয়ের মনস্তাত্ত্বিক কিছু বিষয় ট্রেইলারে ‍ফুটে উঠেছে। এতে সঞ্জয়ের অ্যাকশন নিশ্চিত মনে ধরবে দর্শকের।
ভূমি সিনেমাটি পরিচালনা করছেন উমাং কুমার। রিভেঞ্জ-ড্রামা ঘরানার সিনেমাটির বেশিরভাগ শুটিং হয়েছে ভারতের উত্তর প্রদেশে। আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
দেখুন : ভূমি সিনেমার ট্রেইলার