ঢাকাMonday , 14 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রোনালদো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ক্লাসিকো ম্যাচে জয় পাওয়ায় কিছুটা উচ্ছ্বসিত হতে পারে রিয়াল মাদ্রিদ ভক্তরা। তবে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর লাল কার্ড ও অপেশাদার আচরণে আসন্ন নিষেধাজ্ঞা তাদের উচ্ছ্বাসে বিষাদের ছায় ফেলেছে। স্প্যানিশ সুপার কাপে লাল কার্ড দেখে রেফারিকে ধাক্কা দেওয়ায় ৩ থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন চার বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
রোববার রাতে ক্যাম্প ন্যুতে বার্সেলোনার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের দ্বিতীয়ার্ধে করিম বেনজেমার বদলি হিসেবে নেমে গোলের দেখা পান রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচের ৮০ মিনিটে গোল পেয়ে জার্সি খুলে উদযাপন করেন সিআরসেভেন। তাতে হলুদ কার্ড দেখেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার।
এর দুই মিনিট পরই প্রতিপক্ষের ডি বক্সে ডাইভ দেওয়ায় তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। আর তাতেই লাল কার্ডের খড়গে পড়েন রোনালেদো। যদিও রেফারির এমন সিদ্ধান্তে বিতর্ক রয়েছে বলে মনে করছেন অনেকেই। রেফারি রিকার্ডো ডি বার্গোস বেনগোটক্সিয়ার এমন সিদ্ধান্ত মেনে নিতে না পেরে হাত দিয়ে তার পিঠে ধাক্কা দেন রোনালদো। আর তাতেই নিষেধাজ্ঞা পেতে হচ্ছে রোনালদোকে।
ম্যাচ শেষে রিপোর্টে রেফারি ডি বার্গোস বেনগোটক্সিয়া জানান, ‘ক্রিস্টিয়ানো রোনালদো দস সান্তোস অ্যাভেইরোকে লাল কার্ড দেখানো হয়েছিল। মতের সঙ্গে মিল না হওয়ায় সে আমার পিঠে হালকাভাবে ধাক্কা দিয়েছিল।’ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ৯৬তম অনুচ্ছেদ অনুযায়ী রেফারির সঙ্গে এমন অপেশাদার আচরণে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন কোনো ফুটবলার।
৯৬তম অনুচ্ছেদে বলা আছে রেফারিকে আকড়িয়ে ধরা, ধাক্কা দেওয়া কিবা ঝাঁকান দেওয়ার মতো আচরণ করলে কোনো খেলোয়াড় ৪ থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। লাল কার্ডের জন্য রোনালদোর এক ম্যাচের নিষেধাজ্ঞা নিশ্চিত। এখন রেফারির সঙ্গে বাজে আচরণের জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে কত ম্যাচের শাস্তি দেয় সেটাই এখন দেখার বিষয়।