ঢাকাSunday , 13 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসছে ঈদে ‘বুঝে নিও’ গানে ইলিয়াস-ন্যান্সি

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন, ‘না বলা কথা’, ‘নিশি দিন’, ‘নীল নয়না’, ‘অবুঝ মন’, ‘আমার ভেতর’, ‘এক পলকে’, ‘শোন একটা কথা বলি’র মতো শ্রোতাপ্রিয় গান রয়েছে তার ঝুলিতে। ৫ বছর ধরে তিনি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনকে মাতিয়ে রেখেছেন নিজের কণ্ঠের জাদুতে।
অনেক শিল্পীর সাথেই গান গেয়েছেন ইলিয়াস। কিন্তু এর আগে দেশের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির সাথে কোন গান গাওয়া হয়নি তার। তবে সেই ইচ্ছাটা এবার পূরণ হতে যাচ্ছে। কোরবানির ঈদ উপলক্ষে ‘বুঝে নিও’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ইলিয়াস-ন্যান্সি।
‘মাই সাউন্ড’র ব্যানারে ‘বুঝে নিও’ গানটির সুর করেছেন কাজী শুভ এবং সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটির কথা লিখেছেন জাহিদ আকবর। ন্যান্সির সাথে প্রথমবারের মতো গান গাওয়ার অভিজ্ঞতা নিয়ে ইলিয়াস বলেন, ন্যান্সি আপু অসাধারণ একজন শিল্পী। তার সাথে গান গাওয়ার অভিজ্ঞতাটা দারুণ। অনেক দিন ধরেই তার সাথে কাজ করার ইচ্ছে ছিলো আমার। কিন্তু যেকোন কারণে তা হয়ে ওঠেনি। অবশেষে ক্যারিয়ারের ৫ বছরের মাথায় আমার এই ইচ্ছাটা পূরণ হচ্ছে। আশা করছি ‘বুঝে নিও’ দর্শকদের ভালো লাগবে।
উল্লেখ্য, ‘বুঝে নিও’ গানটি ইলিয়াসের ‘না বলা কথা- ৪’ এ্যালবামের একটি গান। মোট ১০টি গান নিয়ে সাজানো এ্যালবামটি শ্রোতারা উপভোগ করতে পারবেন কোরবানির ঈদে।