ঢাকাSunday , 13 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছবি মুক্তির অপেক্ষায় অরিন

Link Copied!

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র ও টিভি নাটক দুই মাধ্যমেই নিয়মিত কাজ করছেন অভিনেত্রী অরিন। এ মুহূর্তে তার অভিনীত কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রয়েছে মোস্তাফিজুর রহমান বাবুর পরিচালনায় ‘বিধ্বস্ত’, এ আর মুকুল নেত্রবাদীর ‘ফিফটি ফিফটি লাভ’ ছবি দুটি। এ ছাড়া মোহাম্মাদ আসলামের ‘আরো আগে কেন দেখা হল’, আবদুল মান্নানের ‘প্রেমে অনেক জ¦ালা’, আসলামের ‘কোহিনুর’, শাহিন সুমনের ‘মাতাল’ নামে বেশকিছু ছবির শুটিং করছেন তিনি। পাশাপাশি আরো কয়েকটি নতুন ছবির কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন অরিন। চলচ্চিত্রের ব্যস্ততার প্রসঙ্গে তিনি বলেন, দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছি। দুটোতেই আমাকে ভিন্নভাবে খুঁজে পাবেন দর্শক। আশা করছি সবার ভালো লাগবে। আর শুটিং চলতি ছবির গল্পগুলোও বেশ দারুণ। কাজ করে বেশ উপভোগ করছি। এদিকে চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও কাজ করছেন অরিন। আসছে কোরবানির ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এর মধ্যে সম্প্রতি শামীম জামানের পরিচালনায় ‘চুটকি ভা-ার’ নামের বিশেষ ধারাবাহিকে অভিনয় করেছেন অরিন। এটি যৌথভাবে রচনা করেছেন ফজলুল সেলিম ও আমানুল হক হেলাল। এ প্রসঙ্গে অরিন বলেন, এটি একটি হাসির নাটক। আমি টানা তিন দিন কাজ করেছি। খুব সম্ভবত ৪ পর্বে আমাকে দেখা যাবে। বেশ ভালোলাগার একটি কাজ। আশা করছি দর্শকের বিনোদনে ভিন্নমাত্রা যোগ করবে। অরিন ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন শামীম জামান, সাজু খাদেম, আ খ ম হাসান, প্রাণ রায়, জয়রাজ, ফারহানা মিলি, আলভী, রহমত আলী, আমানুল হক হেলাল, তারেক স্বপন, সেলিনা আফরি প্রমুখ।
ঈদের বিশেষ নাটক ছাড়া কয়েকটি নিয়মিত ধারাবাহিকের কাজও করছেন অরিন। এর মধ্যে রয়েছে বি ইউ শুভর পরিচালনায় ‘লাইফ ইন মেট্রো’, রায়হান খানের ‘প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা’, কায়সার আহমেদের ‘রুপালি প্রান্তর’ ও জি এম সৈকতের ‘ডি.বি’।