ঢাকাFriday , 11 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভৌতিক ছবিতে জেনিফার

Link Copied!

বিনোদন ডেস্ক : জেনিফার লরেন্সের ভক্তরা একটু নড়েচড়ে বসুন! আগামি সেপ্টেম্বরে মুক্তি পাবে তাঁর প্রথম ভৌতিক ছবি মাদার!। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। ট্রেলারেই হুলুস্থুল বাধিয়ে ফেলেছে, না জানি কত ‘ভয়’ দেখাবে মূল ছবি!
মাদার! ছবির ট্রেলারে দেখা যায়, স্বামীর সঙ্গে শখের বাড়িতে সংসার শুরু করেন জেনিফার। কিছুদিন যেতে না যেতেই রহস্য জেনিফারের চারদিক ঘিরে ফেলে। অপরিচিত কিছুর আনাগোনা শুরু হয় বাড়িতে।
দেখা দেয় ভৌতিক যত কা-। ছবির আবহ-শব্দ ভয় যেন আরও বাড়িয়ে দেয়। সবকিছুর জন্য স্বামীকে সন্দেহ করতেও ছাড়েন না জেনিফার। হাঙ্গার গেমস তারকা লরেন্সের স্বামীর চরিত্রে ছবিতে দেখা যাবে জ্যাভিয়ার বারডেমকে।
রিক্যুয়েম ফর আ ড্রিম ও ব্ল্যাক সোয়ানখ্যাত পরিচালক ড্যারেন অ্যারনোফস্কি পরিচালনা করেছেন মাদার! ছবিটি। আগামি ১৫ সেপ্টেম্বর মুক্তি পাবে। ভয় পেতে পছন্দ করলে ছবিটি দেখতে পারেন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস