ঢাকাFriday , 11 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘রঙিন ইউসুফ জুলেখা’ নাটকে অহনা

Link Copied!

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকে নানান চরিত্রে টিভি পর্দায় হাজির হয়েছেন মডেল-অভিনেত্রী অহনা। এবার তাকে দেখা যাবে ইউসুফের জুলেখার ভূমিকায়। আসছে কোরবানির ঈদ উপলক্ষে নির্মাণ হওয়া দেবাশীষ বড়ুয়া দীপের পরিচালনায় ‘রঙিন ইউসুফ জুলেখা’ নাটকটিতে অহনা এমনই এক চরিত্রে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে ররেছেন শ্যামল মাওলা। সমপ্রতি নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। নাটক প্রসঙ্গে অহনা বলেন, হাস্যরসাত্মক একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণ হয়েছে। এতে ইউসুফের স্বপ্নে আসে জুলেখা। যখন সে (ইউসুফ) ঘুমায় তখন জুলেখার দেখা মিলে। তবে শ্যামলকে সবাই পাগল মনে করে। কিন্তু সে শুধু জুলেখার জন্যই পাগল। আমার বিশ্বাস এ নাটকটি দর্শক উপভোগ করবেন। এদিকে ঈদে অহনা আরো কয়েকটি খ- নাটকে কাজ করবেন বলেও জানিয়েছেন। এর মধ্যে বাবুল আহমেদের পরিচালনায় ‘কুরবান আলীর কোরবানি’ এবং আকাশ রঞ্জনের ‘ব্রেক ফেলে টু’ নাটক দুটির জন্য এরইমধ্যে শিডিউল চূড়ান্ত করে রেখেছেন তিনি।