বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের উঠতি চিত্রনায়ক অভি ও চিত্রনায়িকা দিপালী আক্তার তানিয়া। প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন ‘আবার বৃষ্টি এলো’ নামের সিনেমায়। সম্প্রতি সত্যরঞ্জন রোমান্স পরিচালিত এ সিনেমার শুটিং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন স্থানে সিনেমাটির একটি গানের দৃশ্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন এর নির্মাতা সত্যরঞ্জন।
পরিচালক সত্যরঞ্জন রোমান্স বলেন, ‘‘আবার বৃষ্টি এলো’ সিনেমাটির গল্প কয়েকজন বন্ধুকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এতে কিছু ভৌতিক দৃশ্যও রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি গানের দৃ্শ্যের শুটিং করছি। এছাড়া এখানে আরো কিছু দৃশ্যের শুটিং করে ঢাকায় ফিরব।’’
অভি-দিপালী ছাড়াও এতে আরো অভিনয় করছেন সকাল, ঝিলিক, সিল্ক, সোহেল বাবু, শারমিন, সুব্রত, আনজুমান আরা বকুল, সিরাজ হায়দারসহ অনেকে। সিনেমাটিতে মোট চারটি গান থাকবে।

