ঢাকাThursday , 10 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেহরক্ষীকে রাখি পরালেন সানি লিওন

Link Copied!

বিনোদন ডেস্ক : রাখি উৎসব ঘিরে বেশ সরগরম বলিপাড়া। অনেক তারকাই নিজেদের ভাই-বোনদের নিয়ে উৎসবটি পালন করেছেন। এবার একটু ভিন্নভাবে রাখি উৎসব পালন করেছেন বলিউড ‘বেবি ডল’ সানি লিওন। নিজের দেহরক্ষী ইউসুফকে রাখি পরিয়েছেন তিনি। লন্ডন থেকে ভারতে ফিরছিলেন সানি। ফ্লাইটেই ইউসুফকে রাখি পরান এ অভিনেত্রী। এর একটি ছবি ইন্টারনেটে প্রকাশিত হয়েছে।
তবে সানি লিওন একমাত্র তারকা নন যিনি দেহরক্ষীকে রাখি পরিয়েছেন। অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রতিবছর রাখি বন্ধনের দিন তার দেহরক্ষী জালালকে রাখি পরান। এদিকে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সানসিটি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট নিয়ে ব্যস্ত রয়েছেন সানি লিওন। এরই মধ্যে একটি অ্যাপ কোম্পানির জন্য এ অভিনেত্রীকে নিয়ে একটি টেলিভিশন বিজ্ঞাপনের শুটিং করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
সঞ্জয় দত্তের ভূমি সিনেমার ‘ট্রিপি ট্রিপি’ শিরোনামের আইটেম গানে দেখা যাবে সানিকে। বর্তমানে তার শুটিং করছেন তিনি। গানটির সুর করেছেন শচীন-জিগার এবং লিখেছেন প্রিয়া সারাইয়া। পাশাপাশি বাদশাহো সিনেমার গানে ইমরান হাশমির বিপরীতে দেখা গেছে এ অভিনেত্রীকে। এছাড়া সম্প্রতি নিশা নামের ২১ মাস বয়সি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন সানি লিওন।