ঢাকাThursday , 10 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বউ নিয়ে অবকাশ যাপনে মেসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি। দীর্ঘ দিনের বান্ধবী অ্যান্তেনেল্লা রোকুজ্জোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মাস দেড়েক আগে। বার্সেলোনার ব্যস্ত মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম সময়ে পরিবার নিয়ে অবকাশ যাপনে গেছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
অন্য ফুটবলাররা যখন অবকাশ ভেঙ্গে প্রাক-মৌসুম অনুশীলনে ফিরেছেন তখন উল্টো পথে মেসি। পরিবার নিয়ে অবকাশ যাপনে যাওয়ার কথা নিজেই জানিয়েছেন বার্সার প্রাণভোমরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সুইমিংপুলের পাশে স্ত্রী রোকুজ্জোর সঙ্গে ছবি দিয়েছেন তিনি। ক্যাপশনে বিস্তারিত কিছু না লেখলেও হার্টের ইমোজি দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
নতুন মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম ম্যাচে আবারও নিজেকে জানান দিয়েছেন মেসি। সোমবার রাতে প্রীতি ম্যাচে শাপেকোয়েন্সের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ব্রাজিলিয়ান ক্লাবটির বিপক্ষে ওই ম্যাচে বার্সার ৫-০ ব্যবধানে জয়ে ম্যাচে গোল পেয়েছেন মেসি।