ঢাকাThursday , 10 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যে কারণে অভিষেক দেরি হচ্ছে নেইমারের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে অভিষেকটা আরেকটু লম্বা হতে পারে নেইমারের। কারণ তার ট্রান্সফার নিয়ে বার্সেলোনার সঙ্গে ঝামেলাটা যে এখনও শেষ হচ্ছে না পিএসজির। নেইমারের ট্রান্সফার ফি’র পুরো অর্থ এখনো বুঝে পায়নি বার্সেলোনা। কাতালান ক্লাবটি জানিয়েছে পিএসজি ট্রান্সফারের ২২২ মিলিয়ন ইউরোর পুরো ফি পরিশোধ না করলে নেইমারের ট্রান্সফারকে অস্বীকার করবে তারা।
পিএসজির হয়ে অভিষেকের জন্য নেইমারের ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন রয়েছে। এজন্য কাতালান ক্লাবটিকে একটি আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট দিতে হবে। তবে এখনও নির্ধারিত ফি না পাওয়ায় তারা সেটা দিতে দেরি করছে।
বার্সেলোনার কাছ থেকে সবুজ সংকেত না পাওয়ায় পিএসজির হয়ে অ্যামিনসের বিপক্ষে ফরাসি লিগ ওয়ানের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার। একই সমস্যার কারণে রোববার লিগ ওয়ানে গুইনগ্যাম্পের বিপক্ষেও পিএসজির দর্শক হিসেবে খেলা দেখতে হবে ব্রাজিলিয়ান এ তারকাকে।
কয়েকদিন আগে ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফারের ইতিহাস গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লিখিয়েছেন নেইমার। স্বদেশী তারকা থিয়াগো সিলভা ও দানি আলভেজদের ক্লাবটিতে ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ২৫ বছর বয়সি এ তারকা।