ঢাকাWednesday , 9 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে কুমার শানুর ‘মন কাঁচের আয়না’

Link Copied!

বিনোদন ডেস্ক : উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। বিগত কয়েক বছর ধরেই মনের মতো গান না হলে তাতে কণ্ঠ দেন না তিনি। এবার ‘মন কাঁচের আয়না’ শিরোনামে নতুন একটি গান নিয়ে আসছেন এই সংগীতশিল্পী।
‘মন কাঁচের আয়নাতে তুই/খুব করে তোকে ছুঁই/তুই ছুঁয়ে দিলে মুখ চড়ুই দু’চোখ/তোকেই খুঁজে ফিরে’ এমন কথার গানটি লিখেছেন বাংলাদেশর ওমর ফারুক বিশাল। সুর ও সংগীতায়োজন করেছেন রবিন ইসলাম। গত শুক্রবার কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ঈদুল আজহায় গানটি মুক্তি পাবে।
এ প্রসঙ্গে কুমার শানু বলেন, ‘গত কয়েক বছর ধরে মনের মতো না হলে কোনো গান করছি না। বিশেষ করে অডিও গানের ক্ষেত্রে আমার পছন্দকে বেশি গুরুত্ব দিই। এই গানের কথা ভীষণ ভালো লেগেছে। গানের কথা দেখা মাত্রই চোখের সামনে একটা গল্প ভেসে উঠে। সব শ্রেণির মানুষের শোনার মতো গান এটি।’
এছাড়াও ফেরাফি নামে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু। এ গানটির কথা লিখেছেন কাজী শাহিন। এ প্রসঙ্গে সুরকার রবিন বলেন, ‘দাদা দুটি গানে কণ্ঠ দিয়েছেন। দুটি গানই অনেক সুন্দর হয়েছে। খুব শিগগির গানগুলো শুনতে পাবেন শ্রোতারা।’