ঢাকাWednesday , 9 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের বাবা হচ্ছেন রোনালদো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো গেল মাসে জানিয়েছিলেন যে তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ অন্তঃস্বত্ত্বা। এবার জানা গেল তাদের অনাগত সন্তান ছেলে না মেয়ে সে বিষয়টি। পর্তুগালের পত্রিকা ‘কোরেইরো ডি মানহা’ এর প্রতিবেদন অনুযায়ী মেয়ের বাবা হতে যাচ্ছেন রোনালদো। আসন্ন অক্টোবর-নভেম্বর মাসে ভূমিষ্ট হতে পারে রোনালদো-জর্জিনার সন্তান।
অবশ্য গেল বছরের অক্টোবরে সাক্ষাত হয়েছিল রোনালদো ও জর্জিনার। তাদের সাক্ষাতের প্রথম বার্ষিকীতেই বাবা-মা হতে যাচ্ছেন তারা। তবে এটা হতে যাচ্ছে রোনালদোর দ্বিতীয় মেয়ে। এর আগে জমজ সন্তানের বাবা হয়েছিলেন রোনালদো। সেখানে একটি মেয়েও রয়েছে। যার নাম ইভা। এ ছাড়া রোনালদোর সাত বছর বয়সী একটি ছেলেও রয়েছে।
জর্জিনা রদ্রিগেজ রোনালদোর ২৩তম বান্ধবী। তার আগে রোনালদোর ২২ জন বান্ধবী থাকলেও কেউ-ই মা হননি। জর্জিনা মা হতে যাচ্ছেন। অবশ্য গেল মাসে গুঞ্জন শোনা গিয়েছিল তাদের প্রথম সন্তান ভূমিষ্ট হওয়ার আগেই বিয়ে করবেন রোনালদো-জর্জিনা। সেই গুঞ্জন সত্য হয় কিনা দেখার বিষয়।