ঢাকাWednesday , 9 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৮, ৯ ডিসেম্বর

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বিফার্ম ও বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ৮ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ বছর চারটি ইউনিটের অন্তর্ভুক্ত ১৫টি বিভাগে ৭৯৫টি আসনের জন্য এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেছেন।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইট www.mbstu.ac.bd তে পাওয়া যাবে।