ঢাকাSunday , 6 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হোমসের সবশেষ আস্তানা থেকে বিতাড়িত আইএস

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার হোমস প্রদেশের সবশেষ আস্তানা থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা বিতাড়িত হয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের সহযোগী যোদ্ধারা অভিযান চালিয়ে হোমসের আল-সুখনা শহর আইএসের কাছে থেকে পুনর্দখল করেছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার এ তথ্য জানিয়েছে।
সিরিয়ার প্রচীন শহর পালমিরা থেকে ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে আল-সুখনার অবস্থান। গত মার্চ মাসে আইএসের কাছ থেকে পালমিরা মুক্ত করে সিরীয় বাহিনী।
সিরিয়ার দেইর আল-জোর প্রদেশের প্রশাসনিক শহর থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী আল-সুখনা শহরে নিয়ন্ত্রণ হারিয়ে পরাজয়ের পথে আরো একধাপ অবনতি হলো আইএসের। তবে দেইর আল-জোর প্রদেশের অধিকাংশই অঞ্চই এখনো আইএসের দখলে রয়েছে। তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের সহযোগী বাহিনীগুলো।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে যুদ্ধে নিয়োজিত লেবাননের হিজবুল্লাহ বাহিনী দাবি করেছে, আল-সুখনা শহরে সিরীয় বাহিনী ও হিজবুল্লাহ সফলতা পেয়েছে। শনিবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানায়, আইএসের আস্তানা লক্ষ্য করে শহরের তিন দিক থেকে অভিযান চালায় সিরীয় বাহিনী।
সম্প্রতি সিরিয়ায় কোণঠাঁস হয়ে পড়েছে আইএস। তাদের সবচেয়ে বড় ঘাঁটি রাকায় অভিযান চালাচ্ছে সিরিয়ার বিদ্রোহী বাহিনী এবং বিমান হামলার মাধ্যমে তাদের সাহায্য করছে যুক্তরাষ্ট্র।