ঢাকাSunday , 6 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রোঞ্জেই শেষ বোল্টের

Link Copied!

স্পাের্টস ডেস্ক : বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লড়াই দিয়ে ক্যারিয়ার শেষের কথা আগেই জানিয়েছিলেন উসাইন বোল্ট। ক্যারিয়ারের শেষ প্রতিযোগিতামূলক দৌড়ে ১০০ মিটার এককে শেষ হাসি হাসতে পারেননি জ্যামাইকান এ গতিদানব। শনিবার লন্ডনে চিরপ্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিনের কাছে হেরে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।
৯.৯২ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন আমেরিকান দৌড়বিদ গ্যাটলিন। ৯.৯৪ সেকেন্ড নিয়ে রূপা জেতেন যুক্তরাষ্ট্রের আরেক দৌড়বিদ ক্রিস্টিয়ান কোলম্যান। আর ৯.৯৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হলেন বোল্ট। ট্র্যাকে গতির ঝড় তোলা বোল্ট ব্রোঞ্জ জিতে প্রমাণ করলেন তিনিও মানুষ।
অলিম্পিকে ৮টি স্বর্ণপদক রয়েছে উসাইন বোল্টের। ১০০ মিটার স্প্রিন্টের দৌড়ে সবশেষ চার বছরে এটাই তার প্রথম পরাজয়। অলিম্পিকে ১০০ মিটারে ৩টি সোনা রয়েছে কেবল জ্যামাইকান এ গতি দানবেরই। এছাড়াও ২৩ স্বর্ণ পদক রয়েছে কিংবদন্তি এ অ্যাথলেটের।
ক্যারিয়ারের শেষ ১০০ মিটার দৌড়ে সোনা জিততে না পারলেও ১০০ মিটারে ৯.৫৮ সেকেন্ডে রেকর্ডের জন্য তিনি ভক্তদের মাঝে অমর হয়ে থাকবেন।