বিনোদন প্রতিবেদক : ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মাণ হয়েছে সিনেমা ‘সোনা বন্ধু’। জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরীমনি, ডি এ তায়েব ও পপি। আসছে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।
এদিকে সিনেমাটির মুক্তিকে সামনে রেখে ইউটিউবে প্রকাশ করা হয় এর অফিসিয়াল ট্রেইলার। ৩ মিনিট ৩৯ সেকেন্ডের এ ট্রেইলার জুড়ে রয়েছে বেশ কয়েকটি বিরহের গান। এছাড়া একটি রোমান্টিক গানে নেচেছেন ডি এ তায়েব ও পরীমনি। ফোক ধাঁচের এ সিনেমায় পরীমনি গ্রামের একজন সহজ-সরল মেয়ের চরিত্রে অভিনয় করছেন। অন্য দিকে ডি এ তায়েবকে একজন বাউলের চরিত্রে দেখা যাবে।
শুভ টেলিফিল্মসের ব্যানারে নির্মিতব্য এ সিনেমাটির চিত্রনাট্য করেছেন ম. ম. রুবেল। সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, মমতাজ, সালমাসহ আরো অনেকে। গত বছরের ৬ জুন টাঙ্গাইলে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর দেশের বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন করা হয়।
দেখুন : সোনা বন্ধু সিনেমার ট্রেইলার
https://youtu.be/ZHpwnch37GQ

