ঢাকাThursday , 3 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাঠে ফিরেই রেকর্ড ছুঁলেন রাহুল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ভাইরাস জ্বরে আক্রান্ত থাকায় গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারেননি লোকেশ রাহুল। তবে সুস্থ হয়ে কলম্বো টেস্টে ভারতের ওপেনিংয়ে দেখা গেল তাকে। এক ম্যাচ বিরতিতে মাঠে নেমে হাফ সেঞ্চুরি করে ভারতের হয়ে অসাধারণ এক রেকর্ড ছুঁয়েছেন ২৫ বছর বয়সি এ ওপেনার।
ভারতের হয়ে টেস্টে টানা ছয় হাফ সেঞ্চুরির দেখা পেলেন রাহুল। আর টানা ছয় হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় প্রাক্তন ব্যাটসম্যান গুন্ডাপ্পা বিশ্বনাথ এবং রাহুল দ্রাবিড়ের রেকর্ড ছুঁয়েছেন তিনি।
ভারতের টেস্ট ইতিহাসে এর আগে মাত্র দুই ব্যাটসম্যানই টানা ছয়টি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। ১৯৭৭-৭৮ সালে প্রথমে গুন্ডাপ্পা বিশ্বনাথ ভারতের হয়ে টেস্টে টানা ছয়টি অর্ধশতক হাঁকান। তার ২০ বছর পর টানা ছয় ফিফটিতে ১৯৯৭-৯৮ সালে বিশ্বনাথের পাশে দাঁড়ান রাহুল দ্রাবিড়।
তবে ভারতীয় ব্যাটসম্যান ছাড়া টেস্টে টানা সাত ফিফটির রেকর্ড রয়েছে বিশ্বের পাঁচ ব্যাটসম্যানের। এরা হলেন ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন ও শিবনারায়ণ চন্দরপল, জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং অস্ট্রেলিয়ার ক্রিস রজার্স। তবে দ্বিতীয় ইনিংসেই ওই রেকর্ড ছুঁয়ে ফেলার সুযোগ রয়েছে রাহুলের সামনে। আজ কলম্বো টেস্টে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৫৭ রান করে রান আউটের খড়গে কাঁটা পড়েছেন রাহুল।