ঢাকাSaturday , 29 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিপিএলে খেলতে রাতে ঢাকা ছাড়ছেন সাকিব

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নিতে আজ রাতে ঢাকা ছাড়বেন সাকিব আল হাসান। সিপিএলে সাকিব খেলবেন জ্যামাইকা তলাওয়াসে। ১৫ আগস্ট পর্যন্ত সিপিএলে খেলার অনুমতি পেয়েছেন তিনি। এরপর দেশে ফিরে অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্পে যোগ দিবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সিপিএলে সাকিব আল হাসান নিয়মিত মুখ। জ্যামাইকা তলাওয়াসে গত আসরেও খেলেছিলেন সাকিব। এর আগে খেলেছিলেন বার্বাডোজ ট্রাইডেন্টসে। সব মিলিয়ে সিপিএলে ২১ ম্যাচে সাকিব বল হাতে নিয়েছেন ২৩ উইকেট। সেরা বোলিং ৬/৬। ব্যাট হাতে রান করেছেন ১৮২।
জ্যামাইকায় এ বছর সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন কুমার সাঙ্গাকারা, ইমাদ ওয়াসিম, লেন্ডল সিমন্স, কেসরিক উইলিয়ামস ও রভম্যান পাওয়েলের মতো ক্রিকেটারকে। তবে অন্যান্য দলের তুলনায় সাকিবের দল দূর্বল। সিপিএলে চার ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব।
অপরদিকে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।তিনি প্রথমবারের মতো সিপিএলে খেলার সুযোগ পেয়েছেন। মিরাজের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। মিরাজ ত্রিনবাগোর হয়ে খেলবেন পাঁচ ম্যাচ। ছয় দলের সিপিএলের পর্দা উঠবে আগামী ৪ আগস্ট।