ঢাকাFriday , 28 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় সন্ত্রাসী সোহাগের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর থানায় অবস্থান

Link Copied!

ঝিকরগাছার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সোহাগের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসি বিক্ষোভ মিছিল নিয়ে থানায় অবস্থান নেয়

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : অস্ত্র, গুলি, ডলার ছিনতাইসহ দেড় ডজনের বেশি মামলার আসামী যশোরের ঝিকরগাছার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সোহাগের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসি মিছিল নিয়ে আজ শুক্রবার সকালে থানায় অবস্থান করে।
শান্তিপ্রিয় এলাকাবাসী ও মাদক-সন্ত্রাস প্রতিরোধ কমিটির ব্যানারে অনুষ্ঠিত মিছিলে সোহাগের অত্যাচার-নির্যাতন ও চাঁদাবাজির শিকার শত শত বিক্ষুব্ধ নারী-পুরুষ তার গ্রেফতার ও দৃষ্টান্টমূলক শাস্তির দাবি জানায়। এ সময় মিছিলটি থানা চত্বরে অবস্থান নিলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, অবিলম্বে সোহাগকে গ্রেফতার করা হবে। তিনি সোহাগকে গ্রেফতারে পুরস্কারও ঘোষণা করেন। এছাড়া তিনি সোহাগের সন্ত্রাসী হামলার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া চায়ের দোকানি আনিসুরের চিকিৎসায় সহযোগিতারও আশ্বাস দেন।
উল্লেখ্য, গত কয়েকদিন এলাকাবাসী সোহাগসহ পারবাজার রেলবস্তির সাদ্দামপাড়া এলাকার তিনটি স্পটের মাদক ব্যবসায়ীদের মাদক স্পট গুড়িয়ে দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সোহাগ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ১৯ জুলাই রাতে পৌর সদরের সাদ্দাম পাড়া এলাকার চায়ের দোকানী আনিসুরকে উপর্যুপরি কুপিয়ে ও চাকুর আঘাতে মারাত্মক আহত করে। এ ব্যাপারে গত ২০ জুলাই সোহাগসহ ৯ জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়, যার নম্বর-১৯।
এদিকে সোহাগ প্রশাসনসহ একটি রাজনৈতিক মহলের ছত্রছায়ায় প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাকে গ্রেফতারে কোন ভূমিকা রাখছে না বলেও অভিযোগ উঠেছে।