ঢাকাFriday , 28 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী গ্রেপ্তার

Link Copied!

বগুড়া প্রতিনিধি : গুলশানের হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী নব্য জেএমবির নেতা রাশেদ (২৪) ওরফে আবু জাররাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের সিংড়া বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বগুড়া জেলা পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নাটোরের সিংড়া বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে আবু জাররাকে গ্রেপ্তার করে। তিনি নব্য জেএমবির নেতা। এ ছাড়া তিনি রাজধানীর গুলশানে হলি আর্টিজানে হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।