ঢাকাFriday , 28 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাপাসিয়ায় জামায়াত নেতা গ্রেপ্তার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তোফাজ্জল হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার আড়াল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তোফাজ্জল হোসেন কাপাসিয়া উপজেলার আড়াল এলাকার সামসুদ্দিনের ছেলে।
কাপাসিয়া থানার এসআই মো. দুলাল মিয়া জানান, তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে আড়াল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার নয়ানগর এলাকা থেকে মো. ইব্রাহিম খলিলুল্লাহ (৩৫) নামে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ নয়ানগর গিয়াসপুর এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে। তিনি ১৯৯৭ সালের একটি হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি।