ঢাকাWednesday , 26 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমপিওভুক্ত হচ্ছেন ১৩১৮ শিক্ষক-কর্মচারী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্কুল-কলেজে নিয়োগপ্রাপ্ত আরো ১ হাজার ৩১৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হবে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিওভুক্তকরণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
অধিদপ্তরের একাধিক সূত্রে জানা যায়, রংপুর অঞ্চলে সর্বোচ্চ ২৫৫ জন আর সিলেটে সর্বনিম্ন ৫২ জন এমপিওভুক্ত হচ্ছেন। রাজশাহীতে ১৭৬, ময়মনসিংহে ২০৬, খুলনায় ১৫৩, ঢাকায় ১৮৫, কুমিল্লায় ৯৯, চিটাগং ৬৪ এবং বরিশালে ১২৮ জন এমপিওভুক্ত হচ্ছেন।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তাসহ, মাউশি অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন), পরিচালক (মাধ্যমিক), নয় অঞ্চলের পরিচালক ও উপপরিচালকসহ প্রায় ৩৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।