ঢাকাWednesday , 26 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একই দিনে দুবার বিশ্ব রেকর্ড ভাঙলেন পিটি!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : সাঁতারের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে বিশ্ব রেকর্ডটা তার আগে থেকেই। অ্যাডাম পিটি নিজের সেই বিশ্ব রেকর্ডটা এবার একই দিনে দুবার ভেঙে দিলেন!
বুদাপেস্টে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার রাতে সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিটি সময় নিয়েছেন ২৫.৯৫ সেকেন্ড। এদিন সকালে তিনি হিটে সাঁতার শেষ করেছিলেন ২৬.১০ সেকেন্ডে।
এমন কীর্তির পর ২২ বছর বয়সি এই ব্রিটিশ সাঁতারু বিবিসিকে বলেছেন, ‘সত্যি কথা বলতে আমি বিশ্বাস করতে পারছি না এটি। এমনকি আমি ভাবতেই পারছি না। আমি শুধু ওখানে (পুলে) গেলাম এবং যা করি সেটাই করলাম।’
পিটি দুই বছর আগে কাজানে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ২৬.৪২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন। সেই টাইমিংটা তিনি বুদাপেস্টে একই দিনে দুবার ছাড়িয়ে গেলেন।
এর আগে সোমবার রাতে ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে তিনি সোনা জেতেন ৫৭.৪৭ সেকেন্ড সময় নিয়ে। এই ইভেন্টেও বিশ্ব রেকর্ডটা তারই। গত বছর রিও অলিম্পিকে তার টাইমিং ছিল ৫৭.১৩ সেকেন্ড। এই ইভেন্টে সেরা ১০ টাইমিংই পিটির!