ঢাকাTuesday , 25 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেয়েকে উত্যক্তের প্রতিবাদে বাবা খুন, এখনো মামলা হয়নি

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা কাজী মাহাবুব (৫০) খুন হওয়ার পর ২৪ ঘণ্টা পার হলেও এখনো মামলা হয়নি। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত আকাশ ও তার পুরো পরিবার পালিয়ে গেছে। মাহাবুব হত্যার প্রতিবাদে স্থানীয় স্ট্যাম্প ভেন্ডার সমিতি প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
কাজী মাহাবুব গোপালগঞ্জ সদর সাব রেজিস্ট্রার অফিসের একজন স্ট্যাম্প ভেন্ডার ও হরিদাসপুর ইউনিয়নের প্রাক্তন মেম্বার ছিলেন। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, মাহবুব খুন হলেও এখন পর্যন্ত তার পরিবারের কেউ থানায় কোনো অভিযোগ দেননি। হত্যাকাণ্ডের মূল হোতা আকাশ ও তার পরিবার পালিয়ে গেছে।
তিনি বলেন, ‘আমরা আসামিদের ধরতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারব। ইতিমধ্যে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
উল্লেখ, গোপালগঞ্জ শহরের পাবলিক হল রোডের বাসিন্দা কাজী মাহবুবের মেয়ে স্থানীয় বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তাকে প্রায়ই উত্যক্ত করতো এলাকার ছেলে আকাশ। এ নিয়ে তাকে বেশ কয়েকবার নিষেধ করলেও তা না শুনে সে মেয়েটিকে আরো বেশি করে উত্যক্ত করে।
এক পর্যায়ে কাজী মাহবুব এ ব্যাপারে থানা পুলিশে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ বেশ কিছুদিন আগে আকাশকে ধরে নিয়ে যায়। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এরপর গত শনিবার রাত ৯টার দিকে গোপালগঞ্জ শহরের পাবলিক হল রোডে নিজ বাসার কাছে দুর্বৃত্তরা কাজী মাহবুবকে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। গত রোববার দিবাগত গভীর রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজী মাহাবুব মারা যান।