ঢাকাMonday , 24 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে রোববার রাতে রমজান ওরফে মকবুল (৫৩) নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। মকবুল গাজীপুরের টঙ্গীর পাগার ঝিনু মার্কেট এলাকার মৃত অহেদ আলীর ছেলে।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, টঙ্গী থানায় ২০১৩ সালে হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রমজান এক বছর ধরে এ কারাগারে বন্দি ছিলেন। রোববার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারা হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।