ঢাকাMonday , 24 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধী কিশোরীকে রাতভর ধর্ষণ, গ্রেফতার ১

Link Copied!

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় বাকপ্রতিবন্ধী ১৪ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আজ সোমবার সকালে আটপাড়া থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন ওই কিশোরীর বাবা ।
নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলীগাতী ইউনিয়নের পালগাঁও গ্রামে গতকাল রোববার রাতে এই গণধর্ষণের ঘটনা ঘটে । কিশোরীটি পালগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ এহসানুল হক মিলন নামে একজনকে গ্রেফতার করেছে ও ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও কিশোরীর পরিবার জানিয়েছে, বাকপ্রতিবন্ধী ওই কিশোরী রোববার রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কয়েক যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে নির্জনস্থানে ধরে নিয়ে যায় এবং পালাক্রমে রাতভর ধর্ষণ করে। এরা হচ্ছে, একই গ্রামের নূরুন্নবীর ছেলে সোহেল মিয়া, চান মিয়ার ছেলে আবু সায়েদ, আল্লাদ মিয়ার ছেলে এহসানুল হক মিলন ।এসময় এদের সহায়তা করে একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে হৃদয়, জনি, খোরশেদ মিয়ার ছেলে আরিফ । ভোরে পরিবারের লোকজন বাড়ির পিছনে কিশোরীকে অজ্ঞান অবস্থায় পেয়ে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি করে।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রমিজুল হক গণধর্ষণ ও মামলার কথা নিশ্চিত করেছেন। মামলার বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।