ঢাকাMonday , 24 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাফ নদীতে নৌকাডুবি : একজনের মৃতদেহ উদ্ধার

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে নৌকাডুবিতে নিখোঁজ দুই ভাইয়ের মধ্যে মোহাম্মদ রফিক (২১) নামে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে নাফ নদীর গুলারচরমুখ পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মো. মাইন উদ্দিন খান।
রফিক টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মাঝের পাড়ার হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় এখনো তার ভাই মোহাম্মদ ওসমান (২২) নিখোঁজ রয়েছেন।
ওসি মাইন উদ্দিন বলেন, নাফ নদীর গুলারচরমুখ পয়েন্টে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার দুপুরে টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে তিন জেলে নিখোঁজ হন। পরে কোস্টগার্ড সদস্যরা একজনকে উদ্ধার করেন।