ঢাকাMonday , 24 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার, আটক ২

Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে খলিলুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বিশ্রামপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। খলিলুর রহমান বিশ্রামপুর এলাকার মৃত ইদ্রিশ আলীর ছেলে। আটককৃতরা হলেন একই এলাকার আকবর আলী ও আবু হোসেন।
পরিবারের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, খলিলুর রহমানের সঙ্গে প্রতিবেশী কয়েকজনের জমি নিয়ে বিরোধ ছিল। গত বোরবার রাতে কয়েকজন ব্যক্তি খলিলুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর তিনি আর বাড়ি ফিরেনি। সোমবার সকালে স্থানীয় লোকজন খলিলুর রহমানের গলাকাটা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি আরো জানান, পারিবারিক বিরোধে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।