ঢাকাSunday , 23 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ সাড়ে ৭ বছর পর আশুলিয়া যুবলীগের কমিটি

Link Copied!

আবুল হায়াত বাচ্চু, সাভার : দীর্ঘ সাড়ে ৭ বছর পর আশুলিয়া থানা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জি এস মিজান নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, মো. কবির হোসেনকে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক ও মইনুল ইসলাম ভুঁইয়াকে যুগ্ম আহ্বায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে সকল ইউনিয়ন কমিটি সম্পন্ন করে থানার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভুঁইয়া বলেন, আশুলিয়া যুবলীগের নবগঠিত কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ায় অবদান রাখবে। এ কমিটি আগামী দিনে আশুলিয়ায় দলীয় কর্মকান্ড আরো সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালন করতে সহায়তা করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, দীর্ঘদিন ধরে আশুলিয়ায় নিষ্ক্রিয় হয়ে পড়া যুবলীগের নেতাকর্মীরা কমিটি ঘোষণায় আবারও সক্রিয় হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। নতুন কমিটির নেতৃবৃন্দ আশুলিয়া থানা এলাকায় যুবলীগকে আরও সংগঠিত ও সক্রিয় করতে প্রচেষ্টা চালাবেন বলেও জানিয়েছেন।