ঢাকাSunday , 23 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীতে গোলাগুলিতে ডাকাত সদস্য নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে আবদুর রহমান (৪৮) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। রোববার ভোরে চাম্বল ইউনিয়নের চূড়ান্তমুরা পাহাড়ে এ ঘটনা ঘটে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, রোববার ভোরে চূড়ান্তমুরা পাহাড়ে ডাকাতদলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আবদুর রহমান নামে এক ডাকাত সদস্য নিহত হন। খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, আবদুর রহমানের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১৭টি মামলা রয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, ৬ রাউন্ড গুলি এবং ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।