ঢাকাSunday , 23 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে অব্যাহত বর্ষণ এবং জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা প্রকাশ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
ধসের আশঙ্কা থাকায় চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক।
রোববার সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান এক জরুরি বার্তায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, জিওলজিক্যাল সার্ভে ও অব্যাহত বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানীর আশঙ্কা রয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা ও নদী ভাঙনের আশঙ্কাও রয়েছে। এই অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।