ঢাকাSunday , 23 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

Link Copied!

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন উপজেলার উত্তরপাড়া গ্রামের সামছুল হকের ছেলে আব্দুল মালেক (৩০) ও আব্দুল খালেক (২৫)।
রনচণ্ডি ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, শনিবার রাতে আব্দুল খালেক সেচ পাম্প চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে বড় ভাই আব্দুল মালেক এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
কিশোরীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের ইনচার্জ কামাল আহমেদ জানান, দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।