ঢাকাSunday , 23 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিঠের চোটে হাসপাতালে মাহমুদউল্লাহ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্পে অনুশীলনের সময় পিঠের ইনজুরিতে পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেয়া হয়েছে জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটারকে।
রোববার সকালে জিমনেশিয়ামে ওয়েট তুলতে গিয়ে পিঠে টান পড়ে মাহমুদউল্লাহ রিয়াদের। তীব্র ব্যথা অনুভব করায় মাহমুদউল্লাহকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। অ্যাপোলো হাসপাতালে তার পিঠের এক্স-রে করা হয়েছে। সন্ধ্যায় রিপোর্ট পাওয়ার পর মাহমুদউল্লাহর পরবর্তী অবস্থা জানাবেন বিসিবির সহকারী চিকিৎসক মইনুল আমিন।