ঢাকাSaturday , 22 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেইমারের বার্সা ছাড়ার গুঞ্জনে চিন্তিত নন ভালভার্দে

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বেশ কদিন ধরেই গুঞ্জন চলছে বাই-আউট ক্লজ খাটিয়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টানতে পারে ফরাসি ক্লাব পিএসজি। তবে এমন গুঞ্জনে মোটেই চিন্তিত নন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। তার বিশ্বাস, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ন্যু ক্যাম্পেই থাকবেন।
ব্রাজিলের কিছু সংবাদমাধ্যমের দাবি, নেইমারের পিএসজিতে যাওয়ার আলোচনাটা এরই মধ্যে অনেক এগিয়ে গেছে। তার বাই-আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো দিতে নাকি প্রস্তুত পিএসজি। তবে নেইমারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন বার্সা কোচ ভালভার্দে। বাংলাদেশ সময় রোববার ভোরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে জুভেন্টাসের মুখোমুখি হবে বার্সেলোনা।
নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জন নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে ভালভার্দে বলেন, ‘এটা গুজবের সময়, এটা আমরা বুঝি। তবে নেইমার এখনো আমাদের সঙ্গেই আছে। সে এমন একজন খেলোয়াড় যাকে আমরা অনেক ভালোবাসি।’
‘নেইমারের ভবিষ্যৎ নিয়ে তার সঙ্গে আমার কথা হয়নি। আমরা কৌশলগত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যে বিষয়ে আমরা জানি না কী ঘটবে, সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নয়। নেইমার আগামীকাল ছেড়ে যাচ্ছে না। যদি ভবিষ্যতে এমনটা হয়, তাহলে আমরা ভবিষ্যতে ভেবে দেখব। কিন্তু এখন এটি নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই’- বলেন বার্সা কোচ।