ঢাকাSaturday , 22 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোনাকোয় বছরসেরা টাইমিং করে জিতলেন বোল্ট

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আগস্টে লন্ডনে হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরই উসাইন বোল্ট বিদায় বলে দেবেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে জ্যামাইকান গতিদানব কাল নিজের বছরসেরা টাইমিং করে মোনাকোর ডায়মন্ড লিগে ১০০ মিটার স্প্রিন্ট জিতেছেন।
আটবারের অলিম্পিক সোনাজয়ী বোল্ট ক্যারিয়ারের শেষ ডায়মন্ড লিগে দৌড় শেষ করেন ৯.৯৫ সেকেন্ডে। আমেরিকার আইজিয়া ইয়ং (৯.৯৮ সেকেন্ড) দ্বিতীয় ও দক্ষিণ আফ্রিকার আকানি সিম্বিনে (১০.০২ সেকেন্ড) হয়েছেন তৃতীয়।
এই বছরে প্রথমবারের মতো ১০ সেকেন্ডের নীচে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করলেন বোল্ট। গত মাসে ঘরের মাঠ কিংস্টনে শেষবারের মতো ট্র্যাকে নেমে তিনি ১০০ মিটার শেষ করেছিলেন ১০.০৩ সেকেন্ডে। ওই মাসেই চেক প্রজাতন্ত্রের ওস্টাভায় সময় নিয়েছিলেন ১০.০৬ সেকেন্ড।
৩০ বছর বয়সি বোল্ট লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে দৌড়ে ক্যারিয়ারের ইতি টানবেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপ হবে ৪ থেকে ১৩ আগস্ট। ছেলেদের ১০০ মিটারের ফাইনাল হবে ৫ আগস্ট শনিবার। এর পরের শনিবার হবে ৪*১০০ মিটার রিলে, যেখানে শেষবারের মতো ট্র্যাকে নামবেন বোল্ট।
২০০৮ বেইজিং, ২০১২ লন্ডন ও ২০১৬ রিও- সর্বশেষ তিনটি অলিম্পিক গেমসেই ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে সোনা জেতেন বোল্ট। গড়েন ‘ট্রিপল ট্রিপল’-এর কীর্তি। কিন্তু সতীর্থ নেস্তা কার্টারের ডোপপাপে বেইজিং অলিম্পিকে ৪*১০০ মিটার রিলেতে জেতা সোনা হারাতে হয় তাকে।