ঢাকাFriday , 21 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রিক দ্বীপে ভূমিকম্পে নিহত ২

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : এজিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্পে গ্রিক দ্বীপ কসে অন্তত দু’জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, কসের উত্তর-পূর্বে তুকি উপকূলের কাছে ১২ কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬.৭।
বেশ কয়েকজনের আহত হওয়ার খবর দিয়েছেন কসের মেয়র জর্জ কিরিতসিস। ভূমিকম্পের পর তুর্কি উপকূলে ছোট সুনামিও আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সুনামির যেসব ছবি দেখা গেছে, সেখানে দেখা যাচ্ছে- সুনামির পানিতে মানুষ পা ভেজাচ্ছে ও হাঁটছে।