আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হ্যাকিংয়ের অভিযোগের বিষয়ে সিনেটের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প পরিবারের সদস্যরা। মার্কিন এই প্রেসিডেন্টের বড় ছেলে, জামাতা ও সাবেক নির্বাচনী ক্যাম্পেইন ম্যানেজার সিনেটের শুনানির মুখোমুখি হচ্ছেন।
রুশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রেসিডেন্টের ছেলে জুনিয়র ডোনাল্ড ট্রাম্প, জামাতা জারেড কুশনার ও ম্যানেজার পল মানাফর্টকে সিনেটে জিজ্ঞাসাবাদ করা হবে।
রুশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রেসিডেন্টের ছেলে জুনিয়র ডোনাল্ড ট্রাম্প, জামাতা জারেড কুশনার ও ম্যানেজার পল মানাফর্টকে সিনেটে জিজ্ঞাসাবাদ করা হবে
গত বছর রাশিয়ার এক আইনজীবীর সঙ্গে তাদের সাক্ষাতের বিষয়টি এই জিজ্ঞাসাবাদের মূল বিষয় হতে পারে। এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ সংযোগ থেকে জেফ সেশন নিজের নাম সরিয়ে নেবেন জানলে তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিতেন না।
এছাড়া মার্কিন এই প্রেসিডেন্ট জার্মানির হামুবর্গে জি-২০ সম্মেলনে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি গোপন বৈঠক করেছিলেন বলেও স্বীকার করেছেন।
বৈঠকের বিষয়ে ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ছিল কুশল বিনিময়ের।
মার্কিন সিনেট ও দেশটির বিচার বিভাগের কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে গত নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল কি না সেবিষয়ে তদন্ত করছেন। এছাড়া ট্রাম্পের নির্বাচনী টিমের সঙ্গে রাশিয়ার গোপন যোগাযোগ ছিল কিনা সেবিষয়েও তদন্ত চলছে। তবে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে আসছে উভয় দেশই। সূত্র : বিবিসি।

