ঢাকাWednesday , 19 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানি নারী ক্রিকেটারের যে ছবি ভাইরাল

Link Copied!

স্পাের্টস ডেস্ক : টানা সাত ম্যাচ হেরে বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। দুদিন আগে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন তারা। তবে এরই মধ্যে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে।
জানা যায়, বৈশ্বিক আসরে দেশের প্রতিনিধিত্ব করে ফেরার পর বিমানবন্দর থেকে ক্রিকেটাররা যে যার মতো বাসায় ফেরেন। দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে বিমানবন্দরে মেয়েদের জন্য কোনো কর্তা ব্যক্তিই উপস্থিত ছিলেন না। এমনকি মেয়েদের বাড়িতে পৌঁছানোর জন্য বোর্ডের পক্ষ থেকে কোনো গাড়ির ব্যবস্থাও ছিল না।
দলের সদস্যরা বেশির ভাগই নিজেদের গাড়িতে বাড়িতে পৌঁছে। তবে, ব্যতিক্রম ছিলেন দলের স্পিনার নাশরাহ সান্ধু। নিজের গাড়ি নেই, তাই বাড়ি ফিরেছেন বাবার মোটরসাইকেলে করে। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় তুলেছে।