ঢাকাTuesday , 18 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে চীনা দম্পতির সর্বস্ব ছিনতাই

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে এক চীনা দম্পতির সর্বস্ব ছিনতাই হয়েছে।মঙ্গলবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামে এসে রিকশায় করে হোটেল ঠিক করতে যাচ্ছিলেন ওই দম্পতি। এই সময় সিএনজি চালিত অটোরিকশায় করে ছিনতাইকারী চক্র তাদের হাতে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে যায়।
ডবলমুরিং থানার এস আই কায়সার হামিদ ছিনতাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, তবে পুলিশ চীনা দম্পতির নাম প্রকাশ করেনি।
পুলিশ জানায়, চীনা ব্যবসায়ী দম্পতি ব্যবসায়িক কাজে চট্টগ্রামে আসার পর তারা একটি হোটেলে রুম বুক করতে দেওয়ান হাট এলাকা দিয়ে রিকশায় যাচ্ছিলেন। এই সময় রিকশার পেছন থেকে একটি সিএনজি অটোরিকশা দিয়ে তাদের হাতে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে দ্রুত চলে যায়।
ওই ব্যাগে নগদ দুই লাখ টাকা, ডলার, ব্যাংক কার্ড, আইডি কার্ড এবং আরো গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।