ঢাকাTuesday , 18 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

Link Copied!

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে আব্দুর রাজ্জাক নামের এক নৌকার মাঝিকে হত্যা মামলায় তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই রায় দেন জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মনিরুল ইসলাম, রাসেল মোল্লা ও কার্তিক হাওলাদার। এদের বাড়ি ফরিদপুর ও পাবনা জেলায়। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে কৌশলী ছিলেন আব্দুস সালাম। অন্যদিকে আসামিপক্ষের কৌশলী ছিলেন শিপ্রা রানী সাহা।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ অক্টোবর নৌকার মাঝি আব্দুর রাজ্জাককে তার ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে ওই তিন আসামি। পরে ওই তিনজন নৌকার মাঝিকে খুন করে নৌকা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে হরিরামপুর থানায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন