ঢাকাTuesday , 18 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকালে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। মনোয়ারা কিশোরগঞ্জের তারাইল থানার কৌলি গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী।
টঙ্গী জংশন পুলিশ ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম জানান, টঙ্গী জংশনের দক্ষিণপাশে রেলওভার ব্রিজের কাছে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে মনোয়ারার। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।