ঢাকাMonday , 17 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমানের পথে হাঁটবেন রণবীর

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খান। এ অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা টিউবলাইট। ঈদে মুক্তি পেলেও বক্স অফিসে ব্যর্থ সিনেমাটি। এ জন্য ক্ষতির মুখে পড়তে হয়েছে পরিবেশকদের। শোনা যাচ্ছে, ব্যর্থতার দায় নিয়ে পরিবেশকদের ক্ষতিপূরণ দেবেন সালমান।
এবার সালমানের পথে হাঁটবেন রণবীর। এ অভিনেতার জাগ্গা জাসুস সিনেমাটি মুক্তির অপেক্ষায়। রণবীর জানিয়েছেন, এ সিনেমাটি যদি বক্স অফিসে ব্যর্থ হয় তাহলে তার জন্য ক্ষতিপূরণ দেবেন তিনি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে টিউবলাইট সিনেমার ব্যর্থতায় ক্ষতিপূরণ দেয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে রণবীর বলেন, ‘এটি ১৯৫০ সালে আমার দাদা রাজ কাপুরের সময় থেকেই চলে আসছে। সিনেমা নির্মাণের পদ্ধতি হলো, সবাই লাভবান হবেন। শুধু প্রযোজক নয়, পরিবেশক এবং প্রদর্শকরাও লাভবান হবেন। এই চর্চা থাকাটা খুবই ভালো। কেউ কিছু থেকে লাভবান হচ্ছে, অন্যজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে ক্ষতিপূরণ দেয়াটা খুবই ভালো। কিন্তু সেটা ব্যক্তি ও সিনেমার ওপর নির্ভর করে।’
তিনি আরো বলেন, ‘আমার সিনেমা যদি বক্স অফিসে ব্যর্থ হয় এবং আমি লাভবান হই তাহলে আমি পরিবেশকদের অর্থ ফেরত দেব।’
ডিজনির পাশাপাশি জাগ্গা জাসুস সিনেমাটি প্রযোজনা করছেন রণবীর কাপুর ও অনুরাগ বসু। সিনেমাটিতে রণবীরের বিপরীতে অভিনয় করছেন তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। সিনেমাটি পরিচালনা করছেন অনুরাগ বসু। ১৪ জুলাই মুক্তি পাচ্ছে সিনেমাটি।