ঢাকাSaturday , 15 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে স্বামীর হাতে স্ত্রী খুন

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে স্বামীর হাতে খুকু মনি (২০) নামে এক নারী খুন হয়েছে। শনিবার সকালে টঙ্গীর বড় দেওড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী খুকু মনির স্বামী মো. হানিফকে (৩২) আটক করে পুলিশে দিয়েছেন। হানিফ নেত্রকোনার কেন্দুয়া থানা এলাকার মজনু মিয়ার ছেলে।
খুকু মনির বাবা দেলোয়ার হোসেন জানান, স্বামীর সঙ্গে টঙ্গীর বড় দেওড়া এলাকার সিদ্দিক মিয়ার বাড়িতে ভাড়া থাকতো খুকু মনি। তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে শনিবার সকালে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দা দিয়ে খুকু মনির গলা ও পেটে আঘাত করেন হানিফ। তার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে হানিফকে আটক করে পুলিশে খবর দেন। গুরুতর অবস্থায় খুকু মনিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
টঙ্গী থানার এসআই চন্দন কুমার জানান, এ ঘটনায় হানিফ নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।